ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

যমুনা অভিমুখে গার্মেন্টস শ্রমিকরা, পুলিশি বাধায় কাকরাইলে অবস্থান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৫-২০২৫ দুপুর ৪:৪১

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি করছেন গার্মেন্টস শ্রমিকরা। এ সময় যমুনা অভিমুখে যাত্রায় পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে মিছিল নিয়ে কাকরাইল মোড়ে উপস্থিত হন আন্দোলনকারীরা।সরেজমিনে দেখা যায়, বেতনের দাবিতে ব্যানার হাতে স্লোগান দিতে দিতে পল্টনের দিক থেকে যমুনার উদ্দেশে এগিয়ে আসেন গার্মেন্টস শ্রমিকরা। এরপর কাকরাইল মোড়ে পুলিশ তাদের বাধা দিলে আন্দোলনকারীরা কাকরাইল মোড় অবরোধ করে সেখানে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় প্রায় ১৮ মাস আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ড গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের ত্রিপক্ষীয় চুক্তি মোতাবেক শ্রমিক-কর্মচারীদের সব পাওনাদি পরিশোধের দাবিতে উপদেষ্টা বরাবর স্মারকলিপি— শীর্ষক ব্যানার হাতে বেতনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।

এমএসএম / এমএসএম

জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের

শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর

জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ডেঙ্গু মুক্ত নগর ও অবৈধ দখল মুক্ত ফুটপাত গড়ে তোলার ঘোষণা ডিএনসিসির

ডিএসসিসির এমআর মপ-আপ ক্যাম্পেইন শুরু

রাজধানীতে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪

মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলাধুলা