ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রাবির এক শিক্ষক ও শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের দাবি


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১-৫-২০২৫ দুপুর ৪:২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক হেদায়েত উল্লাহ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারিয়া খাতুনকে স্থায়ী বহিষ্কারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ওই বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (২১ মে) দুপুরে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি জমা ও পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দাবি জানান তারা। 

তাদের অন্য দাবি গুলো হলো-চাঁদা গ্রহনের অভিযোগ ওঠা চার শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ, শিক্ষক হেদায়েত উল্লাহর কোর্সে ফলাফল জালিয়াতি, পাশের বিনিময়ে শিক্ষার্থীকে একজন শিক্ষককে হত্যার প্ররোচনা ও পর্দা করা ছাত্রীদের উপর একাডেমিক ও মানসিক নির্যাতনের সুষ্ঠ তদন্ত এবং বিচার'।

স্মারকলিপি ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, গত ১১ মে ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক হেদায়েত উল্লাহ পাপুল এবং একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারিয়া খাতুনকে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ৩০৭ নম্বর কক্ষে অনৈতিক সম্পর্কের অভিযোগে আটক করা হয়। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার ভিডিও ধারণকারীরা হেদায়েত উল্লাহর নিকট চাঁদা দাবী করলে তিনি চাঁদা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বিভাগ হতে উক্ত শিক্ষক এবং শিক্ষার্থীকে তদন্ত চলাকালীন সময়ের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে। কিন্তু সেই শিক্ষকের বিরুদ্ধে পূর্বেই ছাত্রীদের রুমে ডেকে নিয়ে গিয়ে মানসিক হয়রানি, ইচ্ছাকৃত ফেল করিয়ে ছাত্রীদের চেম্বারে ডেকে নিয়ে যাওয়া এবং পর্দাশীল ছাত্রীদের বিভিন্ন রকমের মানসিক হেনস্তার অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, এসব ঘটনার প্রেক্ষিতে বিভাগে অভিযোগ জানানোর পরও  আশানুরুপ কোনো ফল পাইনি। যার কারণে ভুক্তভোগী শিক্ষার্থীরা নানা ধরনের মানসিক নির্যাতনের মধ্য দিয়ে তাদের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে। এত অপরাধের পরও কোনো প্রকার শাস্তি না হওয়ার তার অপরাধ দিন দিন বেড়েই চলেছে। আমারা এসবের সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি। 

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য