ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবি ও ইরানের আন্তঃ আল-মুস্তফা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২৩-৫-২০২৫ দুপুর ১২:৩৫
ইরানের প্রখ্যাত আল-মুস্তফা আন্তর্জাতিক ইউনিভার্সিটি’র ঢাকাস্থ বাংলাদেশ অফিস  পরিদর্শন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাহাবুদ্দিন মাশায়েখী রা'দ এর  আমন্ত্রণে তিনি আজ ২২ মে এই পরিদর্শনে যান।  
এসময় শাহাবুদ্দিন মাশায়েখী রা'দ এর সাথে এক বৈঠকে মিলিত হন।উল্লেখ্য, আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় (এমআইউ) একটি আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইসলামি এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ের আদলে প্রতিষ্ঠিত।  শিক্ষাপ্রতিষ্ঠানটির আন্তর্জাতিক শাখা এবং অনুমোদিত স্কুল রয়েছে যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে খুবই কাছাকাছি পর্যায়ের মিল রয়েছে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়টি স্নাতক পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের (মহিলা পণ্ডিত সহ) ইসলামি শিক্ষা প্রদান করেছে। 
বৈঠকে উভয় বিশ্ববিদ্যালয়ের মাঝে  উচ্চতর শিক্ষা -গবেষণায় পারস্পরিক সহযোগিতা, ছাত্র-শিক্ষক বিনিময়, উচ্চতর যথা- এমফিল ও পিএইচডি গবেষণার জন্য স্কলারশিপ, বিজ্ঞান শিক্ষা, পার্সী ভাষা কোর্স চালুসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে একটি  MOU স্বাক্ষরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ মনে করেন, উভয় বিশ্ববিদ্যালয় একসাথে কাজ করতে পারলে শিক্ষা-সংস্কৃতি গবেষণা উন্নয়নে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য মাইলফলক স্থাপিত হবে। 

এমএসএম / এমএসএম

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ