উখিয়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা মাদককারবারী আটক
কক্সবাজার জেলার উখিয়া পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় অভিযান পরিচালনা করে ৯ হাজার ৯শত ৭০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
আটককৃত রোহিঙ্গা নুর বশর (৩১) বালুখালী ১১ নং ক্যাম্পের জে-৩ ব্লকের মৃত নুরে আলমের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
রবিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে বালুখালী ব্রিজের পার্শবর্তী এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১৫) অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কক্সবাজার র্যাবের সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেন। এসময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫' জানতে পারে কতিপয় কিছু মাদক কারবারী বালুখালী ব্রিজের উপর মাদক ক্রয় বিক্রয়ের উদ্যেশ্যে অবস্থান করছে, এ তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ 'র একটি চৌকস দল উপরোক্ত স্থানে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ইয়াবাসহ হাতে নাতে এক কারবারীকে আটক করেন।
তিনি আরো জানান, ব্যাপক জিজ্ঞাসাবাদে এই মাদককারবারী স্বীকার করেছে সে দীর্ঘদিন যাবৎ টেকনাফ সীমান্ত হতে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় পাচার করেছে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied