সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা, সোয়াট ও বিজিবি মোতায়েন
সরকারি কর্মচারী অধ্যাদেশ ঘিরে আন্দোলনের মধ্যে মঙ্গলবার (২৭ মে) সচিবালয় ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির সদস্যরা।
সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
মঙ্গলবার (২৭ মে) সকাল থেকেই সচিবালয়ের সামনে সোয়াট, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা অবস্থান নিয়েছেন। কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কারো প্রবেশের অনুমতি মিলছে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল মঙ্গলবার সচিবালয়ের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।
তবে নিষেধাজ্ঞা না থাকলেও সাংবাদিকরা প্রবেশ করতে পারছেন না। গেটে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন, সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করবেন কি না দুপুর ১২টার পর সেই সিদ্ধান্ত জানা যাবে।
সরকারি কর্মচারী অধ্যাদেশ ঘিরে গত তিন দিন ধরে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করে আসছেন সরকারি কর্মচারীরা। বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর বিক্ষোভ মিছিলে প্রতিদিনই উত্তাল থাকছে সচিবালয়।
চতুর্থ দিনের মতো মঙ্গলবারও সকাল ১১টা থেকে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, সচিবালয়ের বাইরে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে সচিবালয়ের সংস্কারবিরোধী আমলাদের অপসারণ ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে গণসমাবেশ করবে জুলাই বিপ্লবী ছাত্র-জনতা। বেলা সাড়ে ১১টায় তাদের গণসমাবেশ হওয়ার কথা। এরইমধ্যে গণসমাবেশস্থলে আসতে শুরু করেছেন তারা।
Aminur / Aminur
৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস: ইসমাইল জবিউল্লাহ
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক
গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ফিরতে পারবেন না
পাবনার নতুন দুই ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হাতে নিহত ৩১৬
ঢাকায় ভুটানের রাজার জন্মবার্ষিকী উদযাপন
গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর
রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি
জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ
স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা
রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা