ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের শেখানোর দক্ষতা সরবরাহ হল প্রশিক্ষণের মূল লক্ষ্য :ইবি ভিসি


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২৯-৫-২০২৫ দুপুর ৪:৩৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, আমাদের দেশে শুধু নয়, সারা বিশ্বে শিখন-শেখানো কার্যক্রমের মুখ্য বিষয় হলো শিক্ষার্থীদের শেখানো যার লক্ষ্য হলো সুনির্দ্দিষ্ট বিষয় সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা সরবরাহ করা এবং যার উদ্দেশ্য হলো শিক্ষকদের শিক্ষণ দক্ষতা বৃদ্ধি করা।  
ভাইস চ্যান্সেলর আজ (২৮ মে) বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির অধীনে পরিচালিত ১২ মে থেকে শুরু হওয়া অ্যাকাডেমিক ওয়্যর্কশপের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তৃতা করেন। 
তিনি বলেন, সারাবিশে^ই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে সব ধরনের পেশাতেই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। 
তিনি আরও বলেন, এখানে এবার একটি দীর্ঘ প্রশিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সিলেবাস, কারিকুলাম নিয়ে অনেকগুলো সেশন সম্পন্ন হয়েছে। যারা এখানে অংশ নিয়েছেন তারা সবাই অত্যন্ত মেধাবী। এই মেধা ও প্রশিক্ষণের একটি দারুণ সমন্বয় এই বিশ^বিদ্যালয়ে আগামী দিনের শিক্ষার মান বহুদুরে প্রসারিত করতে সক্ষম হবে। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 
ওয়্যর্কশপে রির্সোস পারসন ছিলেন আইকিউএসির পরিচালক প্রফেমর ড. নাজিমুদ্দিন। সভাপত্বি করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: আসাদ-উদ-দৌলা। 

এমএসএম / এমএসএম

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্‌যাপন

ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন

দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়