ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

যে রেকর্ড শুধুই রোনালদোর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৫-২০২১ বিকাল ৭:২২

ইংলিশ প্রিমিয়ার লিগ এবং স্প্যানিশ লা-লিগার পর এবার ইতালিয়ান সিরি আতেও মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়লেন জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালেদো। ইতালীয় তিন শীর্ষ লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড নেই আর অন্য কোনো ফুটবলারের।

চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচ রবিবার বোলোনিয়ার বিপক্ষে মাঠে নামে জুভেন্টাস। কিন্তু এ ম্যাচে সিআর সেভেনকে মাঠে নামানো প্রয়োজন মনে করেননি কোচ আন্দ্রে পিরলো। এরপরও সর্বোচ্চ গোলকারীর তালিকায় রোনালদোকে কেউ টপকাতে পারেনি।

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়ে প্রথম মৌসুমে ২১টি গোল করেন রোনালদো। সেবার গোলদাতার তালিকায় দ্বিতীয়স্থানে থেকে মৌসুম শেষ করেছিলেন এই তারকা ফুটবলার। এরপর দ্বিতীয় মৌসুমে করেন ৩১টি গোল। এবারও প্রথম স্থানে থাকা হয়নি। কিন্তু তৃতীয় মৌসুমে এবার ঠিকই বাজিমাত করেছেন তিনি। এবার করেছেন ২৯টি গোল। দ্বিতীয় স্থানে থাকা ইন্টারমিলান তারকা রোমেলু লুকাকু করেছেন ২৩টি গোল।

২০০৭-০৮ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন রোনালদো। ম্যানইউর হয়ে সেবার তিনি করেছিলেন ৩১টি গোল। যেটার কারণে বছর শেষে প্রথমবারের মত ব্যালন ডি’অর পুরস্কার জিতেছিলেন তিনি। সব মিলিয়ে সেই মৌসুমে ৪২ গোল করেন তিনি এবং প্রথমবারের মত জিতেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

রিয়াল মাদ্রিদে আসার পর তিনবার রোনালদো সর্বোচ্চ স্কোরার হিসেবে পিচিচি ট্রফি জয় করেন। ২০১০-১১ মৌসুমে প্রথমবার সর্বোচ্চ ৪০ গোল করেছিলেন তিনি। ২০১৩-১৪ মৌসুমে ৩১টি এবং ২০১১-১২ মৌসুমেই রোনালদো ৪৮ গোল করে পিচিচি ট্রফি জয় করেন। কিন্তু সেবার মেসির কাছে সব হারিয়ে বসেন তিনি।

প্রীতি / জামান

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড