ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

বেনফিকা ম্যাচের আগে দুঃসংবাদ পেল রিয়াল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-২-২০২৬ দুপুর ১১:৪

বেনফিকার বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে নকআউট প্লে অফের দ্বিতীয় লেগে খেলবে রিয়াল মাদ্রিদ। ১-০ গোলে এগিয়ে থাকা স্প্যানিশ ক্লাব আজ (বুধবার) এই গুরুত্বপূর্ণ  ম্যাচের জন্য মাঠে নামার আগে দুঃসংবাদ পেয়েছে। ট্রেনিংয়ে হাঁটুতে চোট পেয়েছেন তাদের মেগাস্টার কিলিয়ান এমবাপে।
ফরাসি দৈনিক লেকিপ জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) ট্রেনিং পুরোপুরি শেষ করতে পারেননি এমবাপে। হাঁটুর সমস্যা নিয়ে মাঠ ছাড়েন। বাঁ পায়ে প্রচণ্ড ব্যথার কারণে বিকেলে কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কয়েক ঘণ্টার মধ্যে পাওয়া রিপোর্ট বলছে, বেনফিকার বিপক্ষে ফরাসি ফরোয়ার্ডকে পাওয়া একেবারে অসম্ভব বলা চলে।
গত ডিসেম্বরে এই চোট পেয়েছিলেন ফরাসি তারকা। পুরোপুরি সেরে না উঠতেই তাকে স্প্যানিশ সুপার কাপের জন্য ফেরানো হয়েছিল। নতুন কোচ হিসেবে আলভারো আরবেলোয়া আসার পর থেকে ব্যথা নিয়েই খেলে যাচ্ছেন তিনি। 
লেকিপ জানিয়েছে, শুধু বেনফিকা ম্যাচই নয়, লা লিগায় গেতাফে ও সেল্তা ভিগোর বিপক্ষেও দর্শক হিসেবে থাকবেন এমবাপে। শেষ ষোলোতে রিয়াল উঠলে সেই ম্যাচেও তার খেলা অনিশ্চিত। এমবাপে ট্রেনিং থেকে সরে দাঁড়ানোর পরও আরবেলোয়া গতকাল সংবাদ সম্মেলন করে জানান, ফরাসি বিশ্বকাপ জয়ীকে খেলানো হবে। কিন্তু ঘনিয়ে আসছে বিশ্বকাপ। এমন সময়ে শরীরের বিরুদ্ধে গিয়ে এমবাপে ঝুঁকি নেবেন কি না সেটাও ভাবতে হবে। এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, অন্তত আগামী ১০ দিন বিশ্রামে থাকবেন তিনি। খেলবেন না তিন ম্যাচ।

 

এমএসএম / এমএসএম

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার