ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নিষিদ্ধ মঞ্জুরুলের শাস্তি নিয়ে যা বললেন রুবাবা দৌলা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-২-২০২৬ রাত ৮:৩

নারী ক্রিকেটার জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে নিষিদ্ধ হয়েছেন নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার এবং নির্বাচক মঞ্জুরুল ইসলাম। দেশের ক্রিকেটের কোনো কিছুর সঙ্গে আর সম্পৃক্ততা রাখতে পারবেন না তিনি। গত রোববার সবশেষ বিসিবির বোর্ড সভাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়।
মূলত জাহানারার করা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় মঞ্জুরুলকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাহানারার অভিযোগের তদন্তের সত্যতা পাওয়ায় এই পদক্ষেপ নিয়েছে বোর্ড।
এমন স্পর্শকাতর অপরাধের জন্য ক্রিকেটে নিষিদ্ধ করা হলেও কেন আইনি ব্যবস্থা বা মামলা করা হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে আজ বিসিবি পরিচালক রুবাবা দৌলা বলেন, 'আমরা লিগ্যাল ফিডব্যাক নিয়েছি। লিগ্যালি অ্যাসেস করা হয়েছে যে, বিসিবির কী কী রাইটস আছে বা ডিউটিজ আছে, যেগুলোর এক্সারসাইজ করতে পারে। 'সেভাবেই আমরা অ্যাকশন নিয়েছি, আপাতত যে অ্যাকশন নেওয়া হয়েছে। আমি কর্পোরেটেও কাজ করেছি, ওখানেও আমাদের এই ধরনের হয়রানি, যৌন হয়রানির জন্য কিছু কঠোর প্রক্রিয়া আছে।'
শাস্তির মাত্রা নিয়ে বিতর্ক থাকলেও রুবাবা মনে করেন বিসিবির অবস্থান স্পষ্ট, 'আমার বিশ্বাস, বিসিবি থেকে যে অ্যাকশন আমরা নিয়েছি, এটা কঠোর অ্যাকশন নিয়েছি। সব ধরনের ক্রিকেটে... শুধু নারী নয়, পুরুষও, সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।'

 

এমএসএম / এমএসএম

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল