‘ভারতকে উচিত শিক্ষা দিয়েছে দক্ষিণ আফ্রিকা’
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত ছিল ভারত। তবে সুপার এইটে এসে হার দিয়ে শুরু করলস সূর্যকুমার যাদবের দল। শঙ্কায় পড়েছে তাদের সেমি ফাইনালের টিকিটও। ভারতের এমন হারকে দলটির জন্য উচিত শিক্ষা বলে মনে করছেন সাকলাইন মুশতাক।
পাকিস্তানের একটি টিভিতে আলোচনায় সাবেক এই ক্রিকেটার বলেন, 'দক্ষিণ আফ্রিকার সব পরিকল্পনা এই ম্যাচে কাজে লেগেছে। সত্যি বলতে ভারতকে মাটিতে আছড়ে ফেলেছে তারা এবং তুলাধুনা করেছে ও অপমানিত করেছে।'
'সাম্প্রতিক সময়ে ভারত যতটুকুই উড়ছিল, দক্ষিণ আফ্রিকা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই তাদের পরিকল্পনা ছিল দুর্দান্ত।'-যোগ করেন তিনি। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সুপার এইটের ম্যাচে ১০৭ রানের বিশাল ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে ভারতের সেমিফাইনাল সম্ভাবনায় বড় ধাক্কা লাগল। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর এমনিতেই ব্যাকফুটে ভারত। ওয়েস্ট ইন্ডিজের জয়ের ব্যবধান তাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলো। নেট রানরেট স্বাস্থ্যকর রাখতে হলে ভারতকে অবশিষ্ট ম্যাচগুলো বড় ব্যবধানে জিততে হবে।
আগামীকাল (বুধবার) চেন্নাইয়ে ভারতের ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে। একই দিনে এক নম্বর গ্রুপের অন্য খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আহমেদাবাদের এই ম্যাচের ফলের ওপরও ভারতের সেমিফাইনাল ভাগ্য নির্ভর করছে। দক্ষিণ আফ্রিকা জিতলে স্বাগতিকদের স্বস্তি ফেরাতে পারে।
এমএসএম / এমএসএম
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি