ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

ঢাকা থেকে ৫ ট্রেনের বিলম্ব যাত্রা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৬-২০২৫ দুপুর ১:৫৩

ঈদ উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেন চলাচলের দ্বিতীয় দিন রোববার (১ জুন) বেলা ১২টা পর্যন্ত ঢাকা থেকে ৩টি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে ছেড়েছে। আরও দুইটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়বে বলে সিডিউল বোর্ডে জানানো হয়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও রংপুরগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে সকাল ৯টা ৩০ মিনিটে ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করে।

এরপর বিলম্বিত হয় সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেস (৭১৭) ও তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫)। জয়ন্তীকা এক্সপ্রেস বেলা ১১টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও দুপুর ১২টা পর্যন্ত ২ নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে ছিল। যার ফলে ট্রেনটি অন্তত ৪৫ মিনিট বিলম্বে রয়েছে।অগ্নিবীণা এক্সপ্রেসও বেলা ১১টা ৩০ মিনিটে ছাড়ার কথা থাকলেও দুপুর ১২টা পর্যন্ত ৬ নম্বর প্ল্যাটফর্মেই অবস্থান করছিল, যা অন্তত ৩০ মিনিট বিলম্বে রয়েছে।

তবে এই দুই ট্রেন কখন ছাড়বে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।

এছাড়া চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস (৮০২) দুপুর ২টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সংশোধিত সিডিউল অনুযায়ী এটি দুপুর ২টা ৫০ মিনিটে ছাড়বে বলে জানানো হয়েছে, ফলে এটি ৩৫ মিনিট বিলম্বিত হবে।

আর সিলেটগামী কালনী এক্সপ্রেস (৭৭৩) দুপুর ২টা ৫৫ মিনিটে ঢাকা ছাড়ার কথা থাকলেও সেটিকে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে দুপুর ৪টা ১০ মিনিটে। ফলে ট্রেনটিতে এক ঘণ্টা ৫ মিনিট বিলম্ব হবে।জয়ন্তীকা এক্সপ্রেসের যাত্রী রাকিব হাসান বলেন, গতকাল সব ট্রেন সময়মতো ছেড়েছে বলে দেখেছি। কিন্তু আজ আমি ট্রেনে উঠে ৩০ মিনিট ধরে বসে আছি। কি জন্য দেরি হচ্ছে সেটা কেউ বলতে পারছে না। ট্রেনে বিদ্যুৎও নেই, গরমে খুব বিরক্ত লাগছে।

অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রী ফজলে রাব্বি বলেন, ঘোষণা ছাড়াই ট্রেনে বসে আছি ৪৫ মিনিট ধরে। এখানেই যদি এত দেরি হয়, পুরো যাত্রায় কত সময় লাগবে বুঝতে পারছি না। আমার মনে হয় আজ থেকেই ট্রেনগুলো একে একে দেরি করতে শুরু করবে।

এ বিষয়ে ঢাকায় রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মো. সাজেদুল ইসলাম  জানান, ঢাকা থেকে বেশিরভাগ ট্রেনেই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। দু একটি ট্রেন ছাড়তে বিলম্ব হয়েছে। এছাড়া জয়ন্তিকা এক্সপ্রেসকে যে ইঞ্জিন টেনে নেওয়ার কথা ছিল সেটিতে ত্রুটি হয়েছে। ত্রুটি মেরামত করা হলে ট্রেনটি ছেড়ে যাবে।

এমএসএম / এমএসএম

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী

জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার : হাবিবুর রশিদ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

নৌপথে বাণিজ্য বাড়াতে খালগুলোর আন্তঃসংযোগ অপরিহার্য: পানি সম্পদমন্ত্রী

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ: শামা ওবায়েদ

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী