বাঙলা কলেজে ডিজিটাল সেবার বিপর্যয়, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
রাজধানীতে অবস্থিত সরকারি বাঙলা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট দীর্ঘদিন ধরে অকার্যকর অবস্থায় রয়েছে। এর ফলে একাডেমিক কার্যক্রম সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ও নোটিশ জানতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।
শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার সময়সূচি, ফর্ম পূরণ, একাডেমিক ক্যালেন্ডারসহ বিভিন্ন জরুরি তথ্য জানার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হলো কলেজের ওয়েবসাইট। কিন্তু সেটি দীর্ঘদিন বন্ধ থাকায় বাধ্য হয়ে অনানুষ্ঠানিক উৎস, বিশেষ করে ফেসবুক গ্রুপের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি ভুল তথ্য পাওয়ার ঝুঁকিও বাড়ছে।
সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেদওয়ান আহমেদ বলেন, “অফিসিয়াল নোটিশ পাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হলো ওয়েবসাইট। কিন্তু এটি বন্ধ থাকায় বারবার সমস্যায় পড়ছি আমরা।”
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা পারভিন বলেন, “ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের দায়িত্ব একটি সফটওয়্যার কোম্পানির হাতে ছিল। কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে এটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি এবং আশা করছি দুই এক দিনের মধ্যেই ওয়েবসাইটটি সচল হবে।”
তথ্যপ্রযুক্তিনির্ভর এই যুগে একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট অচল থাকাকে শিক্ষার্থীরা ‘চরম দুর্ভাগ্যজনক’ বলেই মনে করছেন। তাদের দাবি, অবিলম্বে ওয়েবসাইটটি সচল করে নিয়মিত হালনাগাদ তথ্য প্রকাশ নিশ্চিত করতে হবে।
এমএসএম / এমএসএম
ডিআইইউতে সাংবাদিক হত্যার হুমকির ঘটনায় ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ
ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬
২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ
ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের
শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ
সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা
‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন