ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নতুন শ্রমবাজার খুলতে বাহরাইনের ক্রাউন প্রিন্সকে অনুরোধ রাষ্ট্রদূতের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৬-২০২৫ দুপুর ১:৩৭

বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খালিফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

স্থানীয় সময় রোববার (১ জুন) বাহরাইনের বাহরাইনের ক্রাউন প্রিন্সের রিফা প্রাসাদে এ সাক্ষাৎ হয়।

মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, সাক্ষাৎকালে ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি রাষ্ট্রদূতের কূটনৈতিক দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন, পাশাপাশি তিনি  বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন।

রাষ্ট্রদূত বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নতুন শ্রমবাজার উন্মোচন এবং ভিসা প্রাপ্তি প্রক্রিয়া সহজীকরণের জন্য বিশেষভাবে ফ্যামিলি ভিসা প্রদানের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বসহকারে বিবেচনার অনুরোধ জানান।

ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মান্যবর রাষ্ট্রদূতের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস এবং অন্যান্যদের মধ্যে বাহরাইনের মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রী হামাদ বিন ফয়সাল আল মালকি, ক্রাউন প্রিন্সের আদালতের প্রধান শেখ সালমান বিন আহমেদ আল খলিফা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হামাদ আল মাহমুদ ও উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ডেঙ্গু মুক্ত নগর ও অবৈধ দখল মুক্ত ফুটপাত গড়ে তোলার ঘোষণা ডিএনসিসির

ডিএসসিসির এমআর মপ-আপ ক্যাম্পেইন শুরু

রাজধানীতে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪

মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলাধুলা

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

সি‌ভিল নিউ‌ক্লিয়ার সহযো‌গিতা নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

চাকরি হারানো কর্মী থেকে আদালতের মোহুরি: ‘আইও’ সেজে প্রতারণা

নবায়ন করা সনদ দলিল লেখকদের ফেরত দিতে নির্দেশ

পরিচ্ছন্নতা অভিযানের সাপ্তাহিক প্রতিবেদন চাইল মন্ত্রিপরিষদ বিভাগ

ভুয়া সচিবের জমি কেনার ফাঁদে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা