ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

পাটুরিয়ায় ফেরি সংকট, যানবাহনের দীর্ঘ সারি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৬-২০২৫ দুপুর ২:৫৬

মানিকগঞ্জ শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট হয়ে বাড়ি ফিরছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ। এতে শুক্রবার (৬ জুন) ভোর থেকেই ঘাট এলাকায় যানবহন ও যাত্রীর বাড়তি চাপ পড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বাস ও যাত্রীর সংখ্যা। তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন ও যাত্রীর তুলনায় ফেরি সংকটের কারণে শেষ মুহূর্তে ঈদযাত্রায় ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ।

নৌপথের দূরত্ব বেড়ে যাওয়া ও ফেরির ট্রিপে সময় বেশি লাগার কারণে কমেছে ফেরি ট্রিপ সংখ্যাও। ঈদে যানবাহন ও যাত্রী পারাপারে ঘাট কর্তৃপক্ষ ১৭টি ফেরি নৌপথে অপারেশনে রাখার পরও ঘাট এলাকায় ফেরি সংকটে নদী পার হতে যানবাহন ও যাত্রীদের ৩ থেকে ৫ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। ফলে ঘাট এলাকায় ভোর থেকে যানবাহনের সারি দীর্ঘ হতে থাকে। 

 বেলা সাড়ে ১১টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকামুখী সড়কের প্রায় ৬ কিলোমিটার পর্যন্ত যাত্রীবাহী বাসের সারি রয়েছে। অন্যদিকে ব্যক্তিগত ছোট গাড়িরও বেশ চাপ রয়েছে। তবে সকালের দিকে সাধারণ যাত্রীর ঢল থাকলে এখন তেমন চাপ নেই।

বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন ও যাত্রী পারাপারে ১৭টি ফেরি চলাচল করছে। তবে ঈদের আগে ছুটি কম হওয়ায় যানবাহন ও যাত্রীর বাড়তি চাপ পড়েছে ঘাট এলাকায়। কিছুটা ভোগান্তি থাকলেও নিরাপদে ঘরমুখো মানুষদের নৌপথ পারাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫২

উত্তরায় গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত

সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় নিশ্চিতে দেশব্যাপী অভিযান

আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস: ইসমাইল জবিউল্লাহ

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ফিরতে পারবেন না

পাবনার নতুন দুই ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হাতে নিহত ৩১৬

ঢাকায় ভুটানের রাজার জন্মবার্ষিকী উদযাপন

গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর