ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ভূরুঙ্গামারীতে বিয়ের (তিন) সপ্তাহের মধ্যে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৬-২০২৫ দুপুর ৩:১২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৃহস্পতিবার (০৫)জুন উপজেলা সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে বাংলালিংক টাওয়ার সংলগ্ন ভাড়া বাসা থেকে নববধূর লাশ উদ্ধার করা হয় । এই ঘটনা নিহতের স্বামী রুবেল হোসেনকে(৩২ )আটক করে পুলিশ । নববধূর নাম বিজলী খাতুন( ২৮) তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা পূর্ব ভেলাবাড়ি গ্রামের বেলাল হোসেনের মেয়ে। জানা গেছে প্রায় পাঁচ বছর আগে ভূরুঙ্গামারী উপজেলা দক্ষিণ তিলাই (ঢাকাইয়া পাড়া) গ্রামে রুবেল মিয়া( ৩২ )। লালমনিরহাট জেলা আদিতমারী উপজেলা ভেলাবাড়ি গ্রামে বেল্লাল হোসেনের মেয়ে সৌদি প্রবাসী বিজলী খাতুনের মোবাইলে প্রেমের সম্পর্ক হয়। ছয় মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে ফিরেন বিজলী খাতুন। গত (১৮) মে রুবেল বিজলীকে বাড়িতে ডেকে এনে বিয়ে করে ভাড়া বাসা নিয়ে ঘর সংসার করতে থাকা অবস্থায় বিজলী জানতে পারেন ।রুবেল বিবাহিত ও তার দুটি সন্তান রয়েছে। বিষয়টি জানাজানি হলে ওই নববধূর সাথে রুবেলের কলহ শুরু হয়। এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুরে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে বিজলী আত্মহত্যা করে।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাস উদ্ধার করে থানায় নিয়ে আসে। 
শুক্রবার(০৬) জুন লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আত্মহত্যার প্ররোচনায় ওই নববধূর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হবে।
এস এম মহিবুল নঈম সিমন।

এমএসএম / এমএসএম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫২

উত্তরায় গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত

সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় নিশ্চিতে দেশব্যাপী অভিযান

আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস: ইসমাইল জবিউল্লাহ

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ফিরতে পারবেন না

পাবনার নতুন দুই ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হাতে নিহত ৩১৬

ঢাকায় ভুটানের রাজার জন্মবার্ষিকী উদযাপন

গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর