এ পর্যন্ত বাংলাদেশে কত জনকে পুশ করা হয়েছে, জানালেন হিমন্ত
অনুপ্রবেশকারী সন্দেহে গত কয়েক মাসে ৩৩০ জনেরও বেশি নারী-পুরুষকে বাংলাদেশে পুশ করেছে ভারতের আসাম রাজ্যসরকার। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ তথ্য জানিয়েছেন।
আসাম রাজ্যের অভিবাসন আইন, ১৯৫০ অনুযায়ী তাদের ফেরত পাঠানো হয়েছে উল্লেখ করে রোববার আসামের বিধানসভার এক বিশেষ অধিবেশনে হিমন্ত বলেন, “আসামের অভিবাসন বিষয়ক বিশেষ আইনের আওতায় আসামের জেলাগুলোর জেলাপ্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তার জেরে গত কয়েক মাসে আমরা ৩৩০ জনেরও বেশি অনুপ্রবেশাকারীকে ফেরত পাঠাতে পেরেছি। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমাদের জোরালো অভিযান চলমান থাকবে।”
বিশেষ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় নাম উল্লেখ না করে ভারতের বিরোধী দল কংগ্রেসের আসাম শাখার প্রেসিডেন্ট গৌরব গগৈকে আক্রমণ করেন হিমন্ত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আসামের বিরুদ্ধে অপপ্রচার চলছে এবং এই অপপ্রাচারকারীরা গৌরব গগৈ-কে নেতা হিসেবে মানে।
হিমন্ত বলেন, “আমরা ফেসবুকে এ পর্যন্ত প্রায় ২ হাজার ৬০০টি অ্যাকাউন্ট শনাক্ত করেছি। এই অ্যাকাউন্টগুলো থেকে ফিলিস্তিনি এবং আসাম সম্পর্কে প্রচার-প্রচারণা চালানো হয়। আসম সম্পর্কে যেসব তথ্য এসব অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়— সেগুলো অসত্য, আক্রমণাত্মক এবং রুচিহীণ। ইসলামাবাদ, রিয়াদ এবং সৌদি আরব থেকে পরিচালিত হয় এই অ্যাকাউন্টগুলো। যারা এগুলো চালান, তারা রাহুল গান্ধীকে নয়, আসামের একজন বিশেস নেতাকে পছন্দ করেন।”
“আমার কাছে প্রমাণ আছে, তার ভিত্তিতেই এ কথা বলছি; আর আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে আমি সংবাদমাধ্যমেকে এ সংক্রান্ত তথ্য-প্রমাণসহ দোবো।”
তথাকথিত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে উল্লেখ করে হিমন্ত বলেন, “আমি প্রথমে একজন অসমিয়া, তারপর মুখ্যমন্ত্রী। আমার যাবতীয় কর্মকাণ্ডে আমি সবসময় তা প্রতিফলিত করার চেষ্টা করি। আসামের নিরাপত্তা ও স্বার্থকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য।”
সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড
এমএসএম / এমএসএম
বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্য মোতায়েনের ঘোষণা ফ্রান্সের
ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও
ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও
ইতালিতে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি
মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী
বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন
নিরাপত্তা শঙ্কায় সৌদির অর্থনৈতিক সম্মেলন স্থগিত
বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‘এআই’
ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি
হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত
ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা