বোমাতঙ্কে এবার থাইল্যান্ডে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট
গুজরাটে উড়োজাহাজ বিধ্বস্তের ২৪ ঘণ্টা পার না হতেই এবার বোমাতঙ্কে জরুরি অবতরণ করলো এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী একটি ফ্লাইট। শুক্রবার ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। নিরাপদে অবতরণের পর বিমানটিতে এখন বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষা চলছে।
এয়ারবাস এ৩২০এনইও মডেলের বিমানটিতে কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এয়ার ইন্ডিয়ার একজন কর্মকর্তা জানিয়েছেন, উড্ডয়নের পর বিমানটি তার কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছানোর পর নিরাপত্তা সংক্রান্ত একটি অ্যালার্ট এলে পাইলট মাঝআকাশে বিমান ঘুরিয়ে ফুকেটে ফিরে আসেন।
লাইভ ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, এআই ৩৭৯ ফ্লাইটটি ফুকেট থেকে স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে উড্ডয়ন করে এবং দুপুর ১২টা ৪০ মিনিটে দিল্লিতে অবতরণের কথা ছিল। তবে এটি স্থানীয় সময় দুপুর পৌনে ১২টায় ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। এয়ার ইন্ডিয়ার কর্মকর্তা জানান, সব যাত্রীকে তাদের লাগেজসহ বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলো যাত্রী এবং লাগেজ সবই স্ক্যান করছে।
সূত্র : রয়টার্স ও দ্য হিন্দু।
এমএসএম / এমএসএম
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন
দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ
ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি
সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে
মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট
টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট
ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি