ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-৬-২০২৫ দুপুর ১১:১

ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার (১৫ জুন) রাতে এমনটি জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আকাশসীমা এবং বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে।
এদিকে রাতে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহর লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়িয়ে গেছে।
বিবিসির খবরে বলা হয়, জেরুজালেম এবং তেল আবিবের ওপরে রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
জেরুজালেমে সাইরেন বাজানো হয়েছে এবং মানুষকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে যে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। জনগণকে সুরক্ষিত এলাকায় চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

 

Aminur / Aminur

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ

ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট

ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি

হুথিদের দমনে মার্কিন বাহিনীর অভিযান শেষ মুহূর্তে থামালেন ট্রাম্প