ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত : ইন্দোনেশিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-৬-২০২৫ দুপুর ১১:১৪

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে তৈরি ছাই আকাশে ১১ কিলোমিটার বেশি এলাকায় ছড়িয়ে পড়ায় ইন্দোনেশিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি হলো মাউন্ট লেওতোবি লাকি-লাকি, যেটি পর্যটন দ্বীপ ফ্লোরেসে অবস্থিত।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে দেশটির আগ্নেয়গিরি সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ৩৫ মিনিটে ১,৫৮৪ মিটার (এক মাইল) উঁচু দুই জ্বালামুখের আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়, যা পর্যটন দ্বীপ ফ্লোরেসের উপরে বিশাল মেঘ তৈরি করে।
তবে অগ্ন্যুৎপাতের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
গত নভেম্বরে একাধিকবার আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাত ঘটে, নিহত হন নয়জন এবং হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হন। ছাইয়ের কারণে উড়োজাহাজ চলাচল বাতিল করা হয়েছিল।
ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থার প্রধান মুহাম্মদ ওয়াফিদ বলেছেন, অগ্ন্যুৎপাতের ৭ কিলোমিটারের মধ্যে কারো অবস্থান করা নিরাপদ নয়। পাশাপাশি লাভার প্রবাহ নিয়েও সতর্ক করেছেন তিনি।
আগ্নেয়গিরির ছাই থেকে নিজেদের রক্ষা করার জন্য বাসিন্দাদের মাস্ক ব্যবহারের জন্যও অনুরোধ জানিয়েছেন তিনি।
দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, এরইমধ্যে একটি গ্রাম খালি করা হয়েছে এবং আগ্নেয়গিরির আওতার বাইরে আরো বেশ কয়েকটি গ্রামে ছাই বৃষ্টির খবর পাওয়া গেছে।

সূত্র : বিবিসি

 

Aminur / Aminur

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ

ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট

ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি

হুথিদের দমনে মার্কিন বাহিনীর অভিযান শেষ মুহূর্তে থামালেন ট্রাম্প