ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

এবার নিউইয়র্কে বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-৬-২০২৫ দুপুর ১০:৪৮

ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে এবার নিউইয়র্কে বিক্ষোভ হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউজের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে।
সামাজিক মাধ্যম এক্সে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভের ভিডিও পোস্ট করছেন। ভিডিওতে দেখা গেছে, শত শত মানুষ ম্যানহাটনে মিছিল করেছে। তারা ইরানে হামলার হুমকি ও গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান।
তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ইরানে নাক গলিও না’, ‘গণহত্যায় অর্থায়ন বন্ধ কর।’
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি বিক্ষোভকারীরা দাবি জানিয়ে বলেন— এ সংঘাতে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া চলবে না।
এছাড়া ইরানে ইসরায়েলের বোমাবর্ষণের নিন্দা এবং ইসরায়েলকে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া বন্ধ করারও দাবি জানান তারা।
সূত্র : আলজাজিরা

 

Aminur / Aminur

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ

ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট

ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি

হুথিদের দমনে মার্কিন বাহিনীর অভিযান শেষ মুহূর্তে থামালেন ট্রাম্প