ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

একসঙ্গে ২৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান : ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-৬-২০২৫ রাত ৮:৫০

সপ্তাহ ধরে চলা হামলা-পাল্টা হামলার মাঝেই আবারও ইসরায়েলজুড়ে একযোগে অন্তত ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শুক্রবার ইরানের সামরিক বাহিনীর এই হামলায় তেল আবিব, জেরুজালেম এবং হাইফাসহ বিভিন্ন প্রান্তে লোকজন আহত হয়েছেন বলে ইসরায়েলের গণমাধ্যম খবর দিয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের স্থানীয় টেলিভিশন চ্যানেল-১২ বলেছে, ইরানের ছোড়া এবারের ক্ষেপণাস্ত্রের বহরে অন্তত ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।

যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, নতুন দফার হামলায় ইরান ২৫টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি ও লোকজন আহত হয়েছেন।প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফা নগরীতে অন্তত দু’জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম বলেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহত ১৬ বছর বয়সী কিশোরের চিকিৎসা চলছে। হাইফায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওই কিশোর ছাড়াও ৫৪ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

জরুরি সেবা সংস্থার কর্মীরা ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলেও ক্ষেপণাস্ত্রের আঘাতে লোকজনের আহত হওয়ার খবর পেয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম খবর দিয়েছে।

টাইমস অব ইসরায়েল বলেছে, হাইফা ছাড়াও দক্ষিণাঞ্চলের বীরসেবাতেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পাশাপাশি জেরুজালেমেও অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল।

এমএসএম / এমএসএম

বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্য মোতায়েনের ঘোষণা ফ্রান্সের

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

ইতালিতে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি

মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী

বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন

নিরাপত্তা শঙ্কায় সৌদির অর্থনৈতিক সম্মেলন স্থগিত

বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‌‘এআই’

ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি

হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত

ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০