চার দিনের মধ্যে রাকসুর তফসিল ঘোষণাসহ ২০ দাবিতে ১২৫ প্রস্তাব রাবি শিবিরের
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা, অ্যাকাডেমিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, শিক্ষক নিয়োগ পদ্ধতির সংস্কারসহ ২০ দফা দাবিতে ১২৫ টি প্রস্তাবনা তুলে ধরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামি ছাত্রশিবির। রবিবার (২২ জুন) বেলা সোয়া এগারোটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি ও পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দাবি জানান তারা। আগামী তিন দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব দাবি বিবেচনায় নিয়ে কোনো রোডম্যাপ প্রকাশ না করলে শিক্ষার্থীদের নিয়ে মাঠের আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন ছাত্রশিবিরের নেতারা।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- আবাসন ব্যবস্থা সংস্কার, কেন্দ্রীয় গ্রন্থাগার সংস্কার, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা কেন্দ্রের সংস্কার, পূর্ণাঙ্গ টিএসসিসি, ভর্তি ফরম ফিলাপ পেমেন্ট সিস্টেম আধুনিকায়ন, যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর ইত্যাদি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। তিনি বলেন, এ সপ্তাহ অর্থাৎ ২৬ জুনের মধ্যে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। ৩১ শে জুলাই এর মধ্যেই রাকসু নির্বাচন সম্পন্ন করতে হবে। রাকসু বাস্তবায়ন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির জোরদার করতে হবে।
সিসিটিভি নজরদারি, গোয়েন্দা তৎপরতা, পুলিশ টহল বৃদ্ধিসহ বহিরাগত প্রবেশ সীমিত করতে হবে।
অ্যাকাডেমিক, প্রশাসনিক ও শিক্ষক নিয়োগ পদ্ধতির সংস্কার সম্পর্কে তিনি বলেন, প্রতিটি বিভাগে পাঁচ অথবা দশ বছর মেয়াদী অ্যাকাডেমিক মাস্টারপ্ল্যান প্রস্তুত করতে হবে। শিক্ষক মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে পাঠদানের ব্যাপারে শিক্ষকদের মনোযোগ, শ্রম, নিষ্ঠা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। পরীক্ষার উত্তরপত্রে শিক্ষার্থীর রোল নম্বরের ক্ষেত্রে কোডিং পদ্ধতি চালু করতে হবে। রাবি অধ্যাদেশ ১৯৭৩ এর আলোকে সিন্ডিকেট ৩ জনের প্যানেল নির্ধারণ করবে। তার মধ্যে থেকে আচার্য একজনকে ভিসি হিসাবে নিয়োগ দিবেন। এ প্রক্রিয়ায় ভিসি নিয়োগ দিতে হবে। রেজিষ্ট্রার অফিসে কাজের দীর্ঘ সূত্রিতা, পরিক্ষা নিয়ন্ত্রক ও সার্টিফিকেট মার্কশিট শাখায় ভোগান্তি বিলোপ করতে হবে। চলমান শিক্ষক নিয়োগ নীতিমালা সংস্কার করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্ট্যান্ডার্ড বা আদর্শ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
আবাসন, কেন্দ্রীয় গ্রন্থাগার ও চিকিৎসা কেন্দ্রের সংস্কার সম্পর্কে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, শিক্ষার্থীদের শতভাগ আবাসনব্যবস্থা নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং এ সংক্রান্ত রোডম্যাপ প্রণয়ন করতে হবে। হল উন্নয়নের নামে ৫০ টাকার আবশ্যিক ফিসহ অযৌক্তিক সকল ফি বাতিল করতে হবে। নারী শিক্ষার্থীদের প্রত্যেককেই ১ম বর্ষ থেকে আবাসিক সিট নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় গ্রন্থাকার শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা চালু করতে হবে। রিডিং রুমের সিট সংখ্যা ও পরিসর বৃদ্ধি করতে হবে। গ্রন্থাগারে প্রশাসক নয়, লাইব্রেরিয়ান নিয়োগ দিতে হবে।সপ্তাহের প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত লাইব্রেরী খোলা রাখার ব্যবস্থা করতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রকে একটি পূর্ণাঙ্গ মেডিক্যালে রূপান্তরিত করতে হবে। চিকিৎসা কেন্দ্রে তত্ত্ববাধয়নে পূর্বপাড়া এবং পশ্চিমপাড়ায় ২টি স্বতন্ত্র ও সমৃদ্ধ ফার্মেসী স্থাপন করতে হবে।চিকিৎসা কেন্দ্রে অন্তত ২০ শয্যাবিশিষ্ট ওয়ার্ড স্থাপন করতে হবে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা ব্যর্থ প্রশাসন হিসেবেই আখ্যায়িত করতে চাই। গত ৮ মাসে তারা ক্যাম্পাসে কোনো দৃশ্যমান অগ্রগতি আনতে পারেনি। বিপ্লব পরবর্তী প্রশাসন হিসেবে তারা আমাদের ৫-১০ শতাংশ প্রত্যাশাও পূরণ করতে পারেনি।'
এমএসএম / এমএসএম
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ