ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ইবির শান্তার মৃত্যু


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২২-৬-২০২৫ দুপুর ৩:৪৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তা আর নেই। লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ভারতের রেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ জুন) রাত ১টার দিকে মৃত্যু হয় তাঁর। শান্তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিকা কাফি।

জানা যায়, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন শান্তা। গত ৬ মে তাঁর লিভার ট্রান্সপ্লান্ট অপারেশন সম্পন্ন হলেও এরপর আর জ্ঞান ফেরেনি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি আতিকা কাফি বলেন, “শান্তা খুবই মেধাবী ও মনোযোগী ছাত্রী ছিল। তাঁর অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত। কিছুক্ষণ আগেও তাঁর পরিবারের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। লাশ হস্তান্তরে কিছু জটিলতা রয়েছে। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।”

এর আগে ১৬ জুন ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফেরার পথে কুষ্টিয়ার বিত্তিপাড়ায় সড়ক দুর্ঘটনায় মারা যান আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই শিক্ষার্থীর মৃত্যুতে পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। ছাত্র-শিক্ষক ও সহপাঠীরা এ ঘটনার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এমএসএম / এমএসএম

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ