ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৬-২০২৫ দুপুর ১২:১৭

মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানে মার্কিন হামলার পর দেশটির পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হয়।

মার্কিন নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভের আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। সোমবার (২৩ জুন) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, ইরানে মার্কিন সামরিক হামলার পর বিশ্বের যেকোনো জায়গায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে বিক্ষোভ হতে পারে বলে আশঙ্কা করছে স্টেট ডিপার্টমেন্ট। এ কারণে তারা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট বলেছে, “যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিদেশে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। তাই বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।”

বিশেষ করে, যেসব দেশে আগে থেকেই মার্কিনবিরোধী মনোভাব বিদ্যমান, সেসব জায়গায় অস্থিরতা বা সহিংসতা বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

মূলত স্টেট ডিপার্টমেন্ট থেকে এই সতর্কতা এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান নিয়ে বিশ্বব্যাপী উত্তেজনা চরমে উঠেছে।

এমএসএম / এমএসএম

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ

ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট

ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি

হুথিদের দমনে মার্কিন বাহিনীর অভিযান শেষ মুহূর্তে থামালেন ট্রাম্প