পলাশীর পরাজয় ছিল জাতীয় চেতনার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা : বাংলাদেশ কংগ্রেস
১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে বাঙালির যে পরাজয় ঘটে, তা কেবল একটি সামরিক বিপর্যয় নয় — বরং তা ছিল জাতীয় চেতনার বিরুদ্ধে চরম বিশ্বাসঘাতকতা। ইতিহাসের সেই দুঃখজনক অধ্যায়ের নেপথ্যে ছিল বিশ্বাসঘাতক মীর জাফর ও তার সহযোগীদের ষড়যন্ত্র, যার প্রেতাত্মা আজও বিভিন্ন রূপে সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ কংগ্রেস।
সোমবার (২৩ জুন) ঐতিহাসিক পলাশী ট্র্যাজেডি দিবস উপলক্ষে রাজধানীর বাংলামটরে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন দলের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। তিনি বলেন, “নতুন প্রজন্মকে সত্য, সততা ও দেশপ্রেমের আলোকে ঐক্যবদ্ধ হতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আজকের দুর্নীতি, অপশাসন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “মীর জাফরের উত্তরসূরিরা আজও সক্রিয় রয়েছে। তাই জাতীয় ঐক্য, সচেতনতা ও সাহসিকতা দিয়ে এসব অপশক্তিকে প্রতিহত করতে হবে।”
আলোচনা সভা শেষে নবাব সিরাজউদ্দৌলা এবং পলাশীর যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত