ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে
রাজধানীর সাতটি ঐতিহ্যবাহী সরকারি কলেজকে একীভূত করে একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ এখন চূড়ান্ত পর্যায়ে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয় গঠনে সরকারি অনুমোদন সংক্রান্ত অধ্যাদেশ চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই জারি হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং সংশ্লিষ্ট কলেজগুলোর প্রশাসনের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলেছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৪–২৫ শিক্ষাবর্ষ থেকেই স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে সম্ভাব্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে জানা গেছে। ভর্তি পরীক্ষা নেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে আগস্ট মাসের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহের মধ্যে। এই সময়ের মধ্যে শিক্ষার্থী নির্বাচন ও ভর্তির যাবতীয় প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের গঠন ও আইনি কাঠামো নিশ্চিত করতে একজন বিশেষজ্ঞ আইনবিদ নিয়োগের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নাম, লোগো এবং পরিচয় নির্ধারণে গঠিত টেকনিক্যাল কমিটির কাজ প্রায় সম্পন্ন। লোগো ডিজাইন, ওয়েবসাইট ও আনুষঙ্গিক প্রচারণা সামগ্রী তৈরির কার্যক্রম শেষ ধাপে রয়েছে।
শিক্ষার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় কাঠামোকে সময়োপযোগী ও টেকসই রাখার লক্ষ্যে কিছু বিষয়ের পাঠদান বন্ধ রাখা বা পুনর্বিন্যাস করার চিন্তাভাবনাও চলছে বলে জানা গেছে। যদিও ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা ইঙ্গিত দিয়েছেন, বিশ্ববিদ্যালয় গঠন উদ্যোগটি এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই সাত কলেজকে একীভূত করে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলে রাজধানীর উচ্চশিক্ষার পরিসর যেমন বাড়বে, তেমনি উন্নত মানের শিক্ষাপরিবেশও নিশ্চিত হবে।
এমএসএম / এমএসএম
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্যাপন
ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের