জাবিতে কমনওয়েলথ স্কলারশিপ ও আন্তর্জাতিক নেটওয়ার্কিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগে কমনওয়েলথ স্কলারশিপ এবং আন্তর্জাতিক নেটওয়ার্কিং বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের ১০৩ নম্বর কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন কমনওয়েলথ সচিবালয়ের গুড অফিসেস সেকশন (গভর্ণেন্স অ্যান্ড পিস ডিরেক্টরেট)-এর উপদেষ্টা অধ্যাপক মিশেল স্কবি এবং প্রতিনিধি জর্ডান নিল। তারা কমনওয়েলথ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণের সুযোগ এবং আন্তঃবিশ্ববিদ্যালয় সহযোগিতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক মোস্তফা নাজমুল মনসুর, অধ্যাপক তারেক চৌধুরী, সহযোগী অধ্যাপক মো. শওকত হোসেন এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সভায় অধ্যাপক মুনির তালুকদার বলেন, “গ্লোবাল নেটওয়ার্কিং ও কমনওয়েলথের মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমাদের শিক্ষা ও গবেষণা আরও সমৃদ্ধ হতে পারে। এমন আলোচনা শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করবে।”
সেমিনার শেষে অতিথিরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে দর্শন বিভাগের পক্ষ থেকে অতিথিদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?