চীন ও ভিয়েতনামের প্রধানমন্ত্রীদ্বয়ের বৈঠক
২৫ জুন (মঙ্গলবার) থিয়ানচিনে, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন, গ্রীষ্মকালীন দাভোস ফোরামে যোগ দিতে আসা ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন।
বৈঠকে লি ছিয়াং বলেন, এপ্রিল মাসে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভিয়েতনাম সফরের পর থেকে, দু’দেশের ব্যাপক কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারিত হয়েছে। দুই দেশের শীর্ষ নেতাদের প্রণীত গ্র্যান্ড ব্লুপ্রিন্ট বাস্তবায়নে চীন ইচ্ছুক।
তিনি আরও বলেন, দু’পক্ষের উচিত দু’দেশের উন্নয়ন-কৌশলের সংযুক্তির কাজে গতি সঞ্চার করা, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ ও ‘টু করিডোর অ্যান্ড ওয়ান সার্কেল’ কাঠামোর সংযুক্তির জন্য সহযোগিতা-পরিকল্পনা বাস্তবায়ন করা।
জবাবে ফাম মিন চিন বলেন, চীনের সাথে দুই দেশের শীর্ষ নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য কাজে লাগিয়ে, উচ্চ-স্তরের বিনিময় জোরদার; অর্থনীতি, বাণিজ্য ও মানবিক ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি; বহুপাক্ষিক সহযোগিতা জোরদার; এবং সাধারণ স্বার্থ রক্ষার জন্য কাজ করে যেতে ভিয়েতনাম ইচ্ছুক।
সূত্র:ওয়াং হাইমান-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।
এমএসএম / এমএসএম
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন
দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ
ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি
সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে
মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট
টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট
ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি
হুথিদের দমনে মার্কিন বাহিনীর অভিযান শেষ মুহূর্তে থামালেন ট্রাম্প