ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে বিশ্বের ৭৩টি দেশ অংশগ্রহণ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৬-২০২৫ দুপুর ২:১১

ছয় দিনব্যাপী চীন-দক্ষিণ এশিয়া এক্সপো ২৫ জুন (মঙ্গলবার) শেষ হয়েছে। এদিন অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এবারের এক্সপোতে মোট ৩১টি প্রকল্পের চুক্তি হয়েছে এবং বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৬০.৯ কোটি ইউয়ান, যা গত এক্সপোর তুলনায় ৩৩ শতাংশ বেশি।

বিনিয়োগ ও সহযোগিতা প্রকল্প ছাড়াও, এবারের এক্সপোতে মোট ১৫৩টি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এর মোট মূল্য ৮৪৭.৯ কোটি ইউয়ান। দর্শকের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। এই এক্সপো চীন ও দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

বিশ্বের ৭৩টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থা এবং ২৫০০টি কোম্পানি এবারের এক্সপোতে অংশগ্রহণ করেছে। পাশাপাশি, দক্ষিণ এশিয়া ও পূর্ব-দক্ষিণ এশিয়ার ৩ হাজার জনেরও বেশি বিদেশি ক্রেতা এক্সপোতে এসেছেন।

এমএসএম / এমএসএম

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ

ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট

ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি

হুথিদের দমনে মার্কিন বাহিনীর অভিযান শেষ মুহূর্তে থামালেন ট্রাম্প

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে দিলেও তার মিডিয়া টিমকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র