ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

১ জানুয়ারি পূর্বাচলে বাণিজ্য মেলা শুরুর প্রস্তুতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৯-২০২১ দুপুর ১১:১৩

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছর ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়নি। এবার পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় আগামী ১ জানুয়ারি রাজধানীর পূর্বাচলে স্থাপিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি নিতে রপ্তানি উন্নয়ন ব্যুরোকে (ইপিবি) চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে বাণিজ্য মেলা আয়োজনের অনুমোদন দেওয়া হয়।

ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পূর্বাচলে বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি পেয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা চিঠি পেয়েছি। যেহেতু আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের কনসেন্ট পেয়েছি, আমরা এখন প্রস্তুতি শুরু করবো।

নতুন জায়গায় বাণিজ্য মেলা আয়োজনের জন্য আপনাদের কতটুকু প্রস্তুতি রয়েছে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু করোনাভাইরাস পরিস্থিতি রয়েছে, আমরা বাণিজ্য মেলা আয়োজন করতে পারবো কি পারবো না সেই সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। এখন এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় সম্মতি দিয়েছে যে, বাণিজ্য মেলা হবে। তাই এখন আমরা সব অ্যারেঞ্জমেন্ট বা প্ল্যানিংগুলো করবো।

১৯৯৫ সাল থেকে ঢাকার শেরেবাংলা নগরে অস্থায়ী জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। প্রতিবছর জানুয়ারির ১ তারিখ প্রধানমন্ত্রী এ মেলার উদ্বোধন করেন। করোনার কারণে চলতি বছর বাণিজ্য মেলা হয়নি।

এদিকে, গত ৭ ফেব্রুয়ারি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর কাছে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারটি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এখন থেকে এই স্থায়ী কেন্দ্রেই বাণিজ্য মেলার আয়োজন করা হবে বলে জানা গেছে।

প্রীতি / প্রীতি

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক