কালিয়াকৈর-ময়মনসিংহ ৪০০ কেভি সঞ্চালন লাইন চালু বৃহস্পতিবার
কালিয়াকৈর-ময়মনসিংহ (শম্ভুগঞ্জ) ৪০০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বৃহস্পতিবার (১৫ অক্টোবর)। দুপুর ১২টা থেকে লাইনটি বিদ্যুতায়িত থাকবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
বুধবার (১৪ অক্টোবর) পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংদেনিং প্রকল্পের প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পের আওতায় কালিয়াকৈর ৪০০/২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে নবনির্মিত শম্ভুগঞ্জ ৪০০/১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র পর্যন্ত ৯৬ দশমিক ৮৯১ কিলোমিটার দীর্ঘ সঞ্চালন লাইনটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে।
নতুন এ সঞ্চালন লাইনটি গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর, টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুর এবং ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ সদর, ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর উপজেলার ওপর দিয়ে গেছে।
লাইনটি চালুর পর সার্বক্ষণিক বিদ্যুতায়িত থাকবে উল্লেখ করে এর আশপাশে জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে পাওয়ার গ্রিড। বিশেষ করে টাওয়ারে ওঠা, টাওয়ারে গবাদিপশু বাঁধা, টাওয়ারে রশি বেঁধে কাপড় শুকানো এবং সঞ্চালন লাইনের নিচে বা পাশে বাঁশঝাড় ও বড় গাছ লাগানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এ ছাড়া সঞ্চালন লাইন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। উচ্চ ভোল্টেজে বিদ্যুতায়িত এ লাইন বা টাওয়ারের সংস্পর্শে এসে কেউ দুর্ঘটনার শিকার হলে এর দায় পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ নেবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
aliul / aliul
কালিয়াকৈর-ময়মনসিংহ ৪০০ কেভি সঞ্চালন লাইন চালু বৃহস্পতিবার
কারখানায় উৎপাদন নেই, কাগজে রপ্তানি, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী
বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ
সৌর বিদ্যুতের মাধ্যমে সব ধরনের পণ্য উৎপাদন করছে ওয়ালটন
বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী
বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে: আইএমএফ
মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি খাত ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ
বিশ্ববাজারে কমলো তেলের দাম
সংসারের হিসাব মেলাতে নিত্যদিনের খরচে কাটছাঁট
৪৫০ কোটি ডলারের নতুন ঋণ পেতে ব্যাংককে আইএমএফের সঙ্গে দর-কষাকষিতে বাংলাদেশ