ইবিতে সেশনজট নিরসনে ভিসির মতবিনিময়
:ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসনে কর্মপরিকল্পনার অংশ হিসেবে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ও কলা অনুষদের সঙ্গে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন মিঝি, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ রহিম উল্যাহ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ আকতার হোসেন, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুল গফুর গাজী, ফাইন আর্টস বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবদুস সালাম, বাংলা বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) ড. তিয়াশা চাকমা মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় ভাইস চ্যান্সেলর বলেন, সেশনজটের ফলে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফল পেতে দেরি হয়। ফলে তাদের চাকুরী ক্ষেত্রে বিভিন্ন ধরণের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ ব্যাহত হয়।
তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের এ সময়ে সুযোগ এসেছে শক্ত ভূমিকা গ্রহণ করে, কিছু নিয়ম তৈরি করে সেশনজট নিরসন করার। এতে ছাত্ররা উপকৃত হবে, বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে।
তিনি সেশনজট নিরসনে ক্লাস-পরীক্ষা সময় মতো গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন।
ভাইস চ্যান্সেলর জানান, এ সমস্যা নিরসনে পহ্না খুঁজতে পর্যায়ক্রমে অন্যান্য অনুষদের সাথেও মতবিনিময় করা হবে। এর বাইরেও সম্পর্কযুক্ত অফিসনমুহের সাথেও বৈঠক অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের