ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:৩৬

জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
আজ (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের  বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলণায়তনে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মো: আবদুল মঈদ বাবুল। 
বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের  কলা অনুষদের ডিন ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন, ইউনিভার্সিটি টিচারর্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. একেএম মতিনুর রহমান, ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলা বিভাগের প্রফেসর ড. মো: রশিদুজ্জামান, জিয়া পরিষদ, ইবির সাধারণ সম্পাদক প্রফেসর ড. রফিকুল ইসলাম, ইউট্যাব, ইবি শাখার সাংগঠনিক সম্পাদক ও শহীদ জিয়াউর রহমান প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী প্রমুখ। 
অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক আব্দুর মজিদ ও আমিরুল ইসলাম।  

এমএসএম / এমএসএম

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ