আরিয়ান শান্ত’র কণ্ঠে ‘ভোরের শিশির’
চাঁদপুরের প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী আরিয়ান শান্ত’র কণ্ঠে নতুন মৌলিক গান ‘ভোরের শিশির’ প্রকাশ পেয়েছে। সোমবার (৩০ জুন ২০২৫) বিকেল ৫টা ৩০ মিনিটে গানটি ‘Ariyan Shanto’ নামের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।
গানের কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার সেলিম ওয়াহিদ। সুর করেছেন আরিয়ান নিজেই এবং সংগীত আয়োজন করেছেন তরুণ মিউজিক ডিরেক্টর আয়াশ খান। ভিডিও ধারণে ছিলেন ইমতিয়াজ কায়েস শাওন, সার্বিক সহযোগিতায় ছিলেন নেয়ামত আহমেদ রিমন।
গানটির ভিডিও নির্মিত হয়েছে ঈদুল আজহার পরপরই। ভিডিওতে অভিনয় করেছেন আরিয়ান শান্ত নিজেই।
আরিয়ান শান্ত জানান, “আমি ট্রেন্ড ফলো করি না, গানটা মনের মতো হলে তবেই কাজ করি। সেলিম ভাইয়ের লেখা এই গানটি আমার মনে দারুণ দাগ কাটে, তাই দেরি না করেই সুর আর সংগীতায়োজন করি।”
এর আগে আরিয়ান শান্ত’র কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছে:
“মেঘনা পারে যাবো নারে”, “বোঝেনা কেউ মনের জ্বালা”, “তোমারে ছাড়িয়া দিলাম”, “মন দিও না”, “প্রেমের হাওয়া বয়”, “কন্যারে তোর মুখের হাসি” প্রভৃতি গান।
উল্লেখ্য, তিনি সংগীত ভুবনে পরিচিতি পান RTV Young Star প্রতিযোগিতা থেকে। এরপর অংশ নিয়েছেন Tr Song Star, Pranup Music Suttle-এর মতো বেশ কয়েকটি জাতীয় প্রতিযোগিতায় এবং বিজয়ী হন।
আরিয়ান শান্ত’র স্বপ্ন— সংগীতের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরা।
এমএসএম / এমএসএম
তারকাবহুল ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং সম্পন্ন
চলচ্চিত্র উৎসবে মা হওয়ার ঘোষণা দিলেন মাহিরা খান
তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের
এবার নাটকে বিসিএস ক্যাডার ফারহান, নানা ভুল নিয়ে হাসছে দর্শক
আলিয়ার সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিরম্বনার শিকার ভক্ত
ভেনিস উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা
প্রিয় মানুষদের সামনে গান করতে পেরে আনন্দিত
‘একদম হৃদয় দিয়ে গাইত ফরিদা’
‘মা, তোমার স্বপ্ন আজ পূরণ হয়েছে’
নীনা গুপ্তাকে আপত্তিকর প্রশ্ন, কড়া জবাব অভিনেত্রীর
মৌমিতা-নাফিসের গানে পর্দায় ফিরল নব্বই দশকের প্রেম
বিশ্বকাপ জয়ের দুই মাস পরও আর্জেন্টিনার সমালোচনায় স্প্যানিশ তারকা!