ইবিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বিভাগীয় কার্যক্রম থেকে অব্যাহতি
কুপ্রস্তাবে রাজি না হলে পরীক্ষার খাতায় দেখে নেব’ বলে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে।গত ১ জুলাই (সোমবার)বিভাগের চেয়ারম্যান বরাবর একটি অভিযোগ পত্র জমা দেন বিভাগের ডজনখানেক শিক্ষার্থীরা।
অভিযোগপত্রে ২০১৯-২০ইং সেশনের শিক্ষার্থীরা উক্ত শিক্ষকের বিরুদ্ধে মেয়েদেরকে নানাভাবে উত্যাক্ত করা যেমন,মেয়েদের ফোনে ও হ্যারাজমেন্ট, ক্লাসরুমে মেয়েদেরকে তাদের ব্যক্তিগত জীবন, বিবাহিত মেয়েদের বিবাহিত জীবন, কনজ্যুগাল লাইফ নিয়ে সরাসরি প্রশ্ন করা, চেম্বারে ডেকে নিয়ে হয়রানি, শিক্ষার্থীদের সাথে দূর্ব্যবহার, টিউটোরিয়ালের মার্ক ও এটেন্ডেন্সের বেলায় তার স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ দেন।অভিযোগ পত্রে তারা আরও উল্লেখ করেন, “কোনো মেয়ে তার কুপ্রস্তাবে রাজি হবে না এমনটা বুঝতে পারলে মেয়েকে ব্যক্তিগত আক্রোশ মেটাতে ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণাত্মক কথা বলে এবং পরীক্ষার কোর্সের খাতায় ‘দেখে নেবো’ বলে হুমকি দিয়ে ভয় ধরিয়ে দেন যাতে তার কুপ্রস্তাবের বিষয়ে মেয়েরা বাইরে আর কথা বলার সাহস না করে। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা নিজেদের আত্মরক্ষার জন্য চুপ থাকায় এতদিন উনার বিরুদ্ধে কথা বলার সাহস কেউ করেনি।”
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলাম বলেন, ‘আমি কোনো শিক্ষার্থীকে হেনস্তা করিনি। হয়তো আমার কথা তারা ভুলভাবে নিয়েছে। কখন কী বলছি এখন বলতে পারছি না। তবে এটি পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক মনে করছি।’
বিভাগের সভাপতি অধ্যাপক ড. একে এম নাজমুল হুদা বলেন, ‘বেশ কিছুদিন আগে শিক্ষার্থীরা অভিযোগ দেয়। গত ২৯ তারিখ আমরা একাডেমিক কমিটির সভায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আপাতত তিনি বিভাগের কার্যক্রম থেকে বিরত থাকবেন। পরে তদন্ত কমিটি হবে, কখন কোন সেকশন পড়ে বিশ্ববিদ্যালয়ের বিধিমালা দেখে ব্যবস্থা নেয়া যাবে।’
এমএসএম / এমএসএম
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের