চাঁনখারপুলে ৬ জন হত্যায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের অভিযোগ গঠনের শুনানি শেষ। ১৪ জুলাই এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আদেশ দেন।
এদিন সকালে এ মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিরা হলেন—শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ ও তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল।
এর আগে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
গত ৩ জুন এই মামলার পলাতক চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
একটি বাংলা দৈনিক ও একটি ইংরেজি দৈনিককে বিজ্ঞপ্তি নির্দেশ দিয়ে ২২ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। গত ২৫ মে এই মামলায় ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
মামলার পলাতক চার আসামি হলেন—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
উল্লেখ, ছাত্র-জনতার অভ্যুত্থানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে নিহত হন আনাস। গত ২০ এপ্রিল এই মামলায় আটজনকে অভিযুক্ত করে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেই প্রতিবেদন আজ আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম ও মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। তাদের মধ্যে শেষের চারজন বর্তমানে কারাগারে রয়েছেন, বাকিরা পলাতক রয়েছেন।
Aminur / Aminur
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ