ঢাকা মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

রাজশাহীকে দেশের অন্যতম আধুনিক বাসযোগ্য নগরী হিসেবে গড়তে চাই : মেয়র লিটন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৫-৯-২০২১ দুপুর ৪:৫৭

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, সকলের সহযোগিতা ও পরামর্শে রাজশাহীকে দেশের মধ্যে অন্যতম আধুনিক ও বাসযোগ্য মহানগরী হিসেবে গড়তে চাই। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী নগর ভবনের সিটি হলরুমে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) উদ্যোগে ‘ঐতিহ্যে রাজশাহী শহর’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, গৌরবময় ঐতিহ্যবাহী প্রাচীন শহর রাজশাহী। এ নগরীতে জন্মগ্রহণ করে আমরা নিজেকে গর্বিত মনে করি। হযরত শাহ মখদুম রূপোষ (রহ.) এ নগরীতে ইসলাম ধর্ম প্রচারে এসেছিলেন। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে নগরীটি প্রতিষ্ঠা লাভ করে। ইতিহাস থেকে জানা যায়, শহরের গোড়াপত্তন হয়েছিল ঘোড়ামারা, কুমারপাড়া, কালেক্টরেট ভবনসহ কয়েকটি এলাকাকে কেন্দ্র করে। পূর্ব থেকেই হিন্দু ও মুসলিমের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল। 

মেয়র আরো বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী সোনাদীঘি পুনরুদ্ধার করা হয়েছে। সোনাদীঘির চারাপাশে গড়ে ওঠা স্থাপনা ভেঙে সোনাদীঘিকে উন্মুক্ত করা হয়েছে। উন্নয়নকাজ শেষে সোনাদীঘিকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। মহানগরীর ২২টি জলাশয় ক্রয় করে পাড় বাঁধাইসহ উন্নয়ন ও সংরক্ষণ করার উদ্যোগ নেয়া হয়েছে। ঐতিহ্য ধরে রেখে রাজশাহীকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা ও পরামর্শে রাজশাহীকে দেশের মধ্যে অন্যতম আধুনিক ও বাসযোগ্য মহানগরী হিসেবে গড়তে চাই।

মেয়র বলেন, রাজশাহীতে নৌবন্দর স্থাপনের পরিকল্পনা রয়েছে। ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান হতে রাজশাহী পর্যন্ত পদ্মা নদীতে ড্রেজিংয়ের মাধ্যমে নৌরুট চালু করা সম্ভব হলে রাজশাহীতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, অর্থনীতি শক্তিশালী হবে। রাজশাহীর অর্থনীতিকে শক্তিশালী ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিসিক শিল্পনগরী-২, চামড়া শিল্প পার্ক ও বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলেছে। বিসিক শিল্পনগরী-২ এর কাজ প্রায় শেষ পর্যায়ে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু। সেমিনারের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সভাপতি, অধ্যাপক ড. মো আবুল কাশেম। প্যানেল আলোচনায় অংশ নেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আনওয়ার হোসেন, বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের পরিচালক অধ্যাপক ড. এ.আর.এম আবদুল মজিদ, রুয়েট স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান।

এসইউবির পরিচিতি উপস্থাপন করেন এসইউবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান। স্বাগত বক্তব্য ও মূল ধারণাপত্র উপস্থাপন করেন বিভাগীয় প্রধান, স্থাপত্য বিভাগ, এসইউবির ডা. সাজিদ বিন দোজা। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল কবির'র সভাপতিত্বে অনুষ্ঠানে রাসিক মেয়র ও অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় সেমিনারের আয়োজক বক্তারা বলেন, রাজশাহী প্রাচীণ নগরী। এই নগরীতে বড়কুঠি, বরেন্দ্র গবেষণা জাদুঘর সহ অনেকগুলো ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে। যুগের প্রয়োজনে নগরায়ন ও বহুতল ভবন গড়ে উঠছে। রাজশাহীর  ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণ করে পরিকল্পিতভাবে নগরীকে গড়ে তোলার সুযোগ রয়েছে। ঐতিহ্যকে ধরে রেখে এই নগরীকে সুন্দর করে গড়ে তুলতে হবে।

এমএসএম / জামান

নেত্রকোণা -২ আসনে ধানের শীষের প্রার্থীকে বটগাছ প্রতীকের প্রার্থীর সমর্থন

ড. মুহাম্মদ আতাউর রহমান বারি'র নতুন মহাপরিচালক

পটুয়াখালী-০১: আলতাফ চৌধুরীকে সমর্থন দিয়ে মাঠ ছাড়লেন গণ অধিকার পরিষদের ফাহিম

মাধবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে আড়াই লক্ষ টাকা জরিমানা

সেনাবাহিনীর জিওসি ও এরিয়া কমান্ডার এর সাথে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্ট প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

আত্রাইয়ে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাংলা কিউআর সেবা: যৌথ উদ্যোগে কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেক

জয়পুরহাট ১ আসনে ধানের শীষের নির্বাচনী গণমিছিলে মানুষের ঢল

১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই

ত্রিশালে সরকারি সম্পত্তি দখলের অভিযোগ

ব্রিটিশ পাসপোর্ট একপাশে রেখে চাটখিল-সোনাইমুড়ীবাসীর খেদমতে এমপি প্রার্থী হয়েছি: জহিরুল ইসলাম

বিধি লঙ্ঘন করে ইমারত নির্মাণ, কাজ বন্ধের নোটিশ আরডিএ'

চট্টগ্রামে হত্যা মামলার আসামী কাইছ আটক