ইবিতে জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই অভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের স্মরণে একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস. এম. সুইট, সহ-সমন্বয়কবৃন্দ, শিবিরের সাধারণ সম্পাদক ইউসুফ আলী এবং ছাত্রদলের নেতৃবৃন্দসহ অনেকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস. এম. সুইট বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের এক বছর হতে যাচ্ছে। আমরা সব সময় শহীদদের স্মরণ করি, তাঁদের আত্মত্যাগ মনে রাখি। আজ তাঁদের কারণেই আমরা স্বাধীনভাবে হাঁটতে ও চলতে পারছি। তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমরা কাজ করে যাব, আহতদের পাশেও থাকব। যতদিন বেঁচে থাকব, আমরা আমাদের শহীদ ভাই-বোন ও আহতদের জন্য দোয়া করে যাব। আমরা তাঁদের কখনো ভুলব না।"
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, "শহীদদের রক্তের ঋণ আমরা কখনোই পরিশোধ করতে পারব না। আমরা তাঁদের ঋণ পরিশোধ করব তাঁদের মাগফিরাত কামনা করে। তাঁরা জালিমের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য শাহাদাত বরণ করেছেন। শহীদদের কোনো দল, মত ছিল না। তাঁরা জালিম মুক্ত করে দেশকে রক্ষা করতে শহীদ হয়েছিলেন। ৫ই আগস্টের পর গোটা জাতি যে আনন্দ করেছে, বিশেষ করে ছাত্রসমাজ সেটি ভুলবার নয়। এ দেশকে মুক্ত করতে যারা শহীদ হয়েছে এবং নিজেদের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছে, আমরা আজীবন তাঁদের জন্য দোয়া করে যাব।"
এমএসএম / এমএসএম
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের