ভারতের সম্বল জেলায় বরযাত্রীবাহী গাড়ির দুর্ঘটনায় ৮ নিহত
ভারতের উত্তরপ্রদেশের সম্বল জেলায় শুক্রবার (৪ জুলাই) সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে জেওয়ানি গ্রামে জনতা ইন্টার কলেজের কাছে বরযাত্রীবাহী একটি বোলেরো এসইউভি নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা দেয়ালে ধাক্কা খায় ও পরে উল্টে যায়।
ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন এবং বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গাড়িটিতে মোট ১০ জন আরোহী ছিলেন। নিহতদের মধ্যে ২৪ বছর বয়সী বর সুরুজ, তার ভাবি আশা (২৬), ভাতিজি ঐশ্বরিয়া (২), এবং ভাই মনোজের ছেলে বিষ্ণু (৬) এর পরিচয় জানা গেছে। বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকেই ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং হাসপাতালে আরও ৩ জন মারা যান। আহত দুইজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। বরযাত্রীবাহী গাড়িটি সম্বলের হর গোবিন্দপুর গ্রাম থেকে কনের গ্রাম পার্শ্ববর্তী বুদন জেলার সিরতৌলে যাচ্ছিল।
এমএসএম / এমএসএম
দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ
ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি
সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে
মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট
টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট
ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি
হুথিদের দমনে মার্কিন বাহিনীর অভিযান শেষ মুহূর্তে থামালেন ট্রাম্প
প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে দিলেও তার মিডিয়া টিমকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র
রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়
ইরানের বৈশ্বিক বিমান পরিষেবা সংস্থা ‘বন্ধ হচ্ছে’ : মার্কিন অর্থমন্ত্রী
ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬