ইবিতে নিয়ম অমান্য করে ছাত্রদল নেতাকে ভর্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিয়ম অমান্য করে পুনঃভর্তি নেওয়া হয়েছে এক ছাত্রদল নেতাকে। একাডেমিক অর্ডিন্যান্সের পুনঃভর্তির ধারা লঙ্ঘন করে তাদেরকে নিয়মিত মাস্টার্সে পুনঃভর্তি নেওয়া হয়েছে। নিয়মবহির্ভূতভবে তাদের মাস্টার্সে পুনঃভর্তি নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। তবে বিগত শাসনামলে রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে শিক্ষাজীবন শেষ করতে পারেননি এমন শিক্ষার্থীদেরকে নিয়মিত মাস্টার্সে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অর্ডিন্যান্সের পুনঃভর্তি ধারা অনুযায়ী পর পর দুই বছর কোর্স সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন এমন শিক্ষার্থীদের নিয়মিত মাস্টার্সে পুনঃভর্তির সুযোগ নেই। তবে অর্ডিন্যান্সের এই নিয়মের বাইরে গিয়ে সম্প্রতি ছয়জনকে ২০২২-২৩ইং শিক্ষাবর্ষে নিয়মিত মাস্টার্সে পুনঃভর্তি নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ৫ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে শিক্ষাজীবন শেষ করতে পারেননি এমন শিক্ষার্থীদেরকে নিয়মিত মাস্টার্সে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। একইভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়েও বিষয়টি বিবেচনায় নিয়েছে প্রশাসন। অর্ডিন্যান্সের বাইরে শুধুমাত্র রাজনৈতিক প্রতিবন্ধকতার বিষয়টিকে বিবেচনায় নিয়ে তাদেরকে ভর্তি নেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজনৈতিক বিবেচনার কথা বললেও ভর্তি হওয়া সবাই রাজনৈতিক কারণ দেখিয়ে পুনঃভর্তির আবেদন করেননি। এদের মধ্যে একজন পারিবারিক কারণ দেখিয়ে আবেদন করেন বলে জানা গেছে। এমনকি আবেদনে তার দেওয়া পারিবারিক কারণটিও মিথ্যা বলে অভিযোগ রয়েছে।
পারিবারিক কারণ দেখিয়ে ও রাজনৈতিক বিবেচনায় ভর্তি হওয়া শিক্ষার্থী হলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ। তিনি পরিসংখ্যান বিভাগে পুনঃভর্তি হয়েছেন। জানা গেছে, শাখা ছাত্রদলের নতুন কমিটিতে পদ পেতে বিভিন্ন মাধ্যমে লবিং করছেন আনোয়ার। এজন্য ছাত্রত্ব টিকিয়ে রাখতেই নিয়মবহির্ভূত ভাবে ভর্তি হয়েছেন।
একাডেমিক শাখা ও বিভাগ সূত্রে জানা যায়, আনোয়ার পারভেজ পরিসংখ্যান বিভাগের অনার্স ২০১১-১২ইং শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। অনার্স শেষে ২০১৬-১৭ইং শিক্ষাবর্ষে একই বিভাগে মাস্টার্সে ভর্তি হন। তবে তখন কোর্স সম্পন্ন করতে পারেননি। ফলে ৫ আগস্টের পর পারিবারিক সমস্যার কারণে কোর্স সম্পন্ন করতে পারেননি উল্লেখ করে বিভাগের সভাপতির মাধ্যমে রেজিস্ট্রারের কাছে পুনঃভর্তির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিভাগের একাডেমিক কমিটির ১৯৩তম সভায় তাকে বিশেষ বিবেচনায় পুনঃভর্তির সুপারিশ করা হয়। পরে সেটি একাডেমিক শাখায় গেলে একাডেমিক অর্ডিন্যান্সের পুনঃভর্তি ধারা অনুযায়ী এমএসসি শিক্ষাবর্ষের শিক্ষার্থী পুনঃভর্তির সুযোগ নেই উল্লেখ করে পরবর্তী পদক্ষেপের জন্য উপাচার্য বরাবর প্রেরণ করে। এতে প্রথমে উপাচার্য পুনঃভর্তির অনুমোদন দিলেও বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স বহির্ভূত হওয়ায় পরে তা স্থগিত করে দেন।
পরবর্তীতে পারভেজসহ অন্য পাঁচ ছাত্রদল নেতার পুনঃভর্তির বিষয়টি একাডেমিক কাউন্সিলের সভায় উঠলে সভার সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি যাচাই বাছাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়। পরে কমিটির পক্ষ থেকে তাদের ভর্তির জন্য সুপারিশ করা হলে সিন্ডিকেটে তা অনুমোদন হয়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ‘রাজনৈতেক প্রতিবন্ধকতার কারণে শিক্ষাজীবন কন্টিনিউ করতে পারেনি শুধুমাত্র এমন বিষয়গুলোতে কনসিডার করা হয়েছে। এছাড়া অর্ডিন্যান্স বহির্ভূত অন্য কোন বিষয় কনসিডার করা হয়নি। পারিবারিক বা অন্য কারণে পড়ালেখা শেষ করতে পারেনি এমন কারো ভর্তির সুযোগ নেই। আমি শুধু চিঠিটা ইস্যু করেছি। এছাড়া আমার কিছু জানা নেই। কমিটিই ভালো বলতে পারবে।’
যাচাই বাছাই কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নজিবুল হক বলেন, ‘এটা মূলত একাডেমিক কাউন্সিলেই পাস হয়ে ছিলো। আমাদেরকে শুধু যাচাই বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। একাডেমিক কাউন্সিলের আলোকেই আমরা সুপারিশ করেছি।’
এমএসএম / এমএসএম
শেকৃবিতে টিচার্স কোয়ার্টারে তালা ভেঙে ডাকাতি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
বাকৃবিতে প্রথম বারের মতো ক্যাট শো অনুষ্ঠিত
গোবিপ্রবিতে গুচ্ছ “এ” ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
গোবিপ্রবিতে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠন
ইবিথানায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন
মশার যন্ত্রণায় অতিষ্ঠ বাঙলা কলেজের আবাসিক শিক্ষার্থীরা, কলেজ প্রশাসনের নেই কার্যকর উদ্যোগ
ইবিতে শিক্ষিকা হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য আহবানে গণবিজ্ঞপ্তি
পবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রেদওয়ান ও আশিকুর
গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছের ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন