ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ছাত্র নেতৃত্ব টেকসই করতে ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য: ইবিতে নাহিদ ইসলাম


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ১২:০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থানে শিক্ষার্থীরাই নেতৃত্ব দিয়েছে এবং সেই নেতৃত্বকে সংগঠিত ও টেকসই করতে হলে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। তিনি এটিকে শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার বলেও উল্লেখ করেন। গতকাল বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখার আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, "আমরা বহুবার বলেছি, ছাত্র সংসদ দিতে হবে। কিন্তু এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কার্যকর হয়নি। আজ এখান থেকে আমরা জোরালো দাবি জানাচ্ছি—ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক।"

তিনি বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "বিশ্ববিদ্যালয়গুলোতে যদি দাড়ি বা টুপি থাকে, তাহলে শিবির ট্যাগ দেওয়া হয়; হিজাব বা নিকাব পরলে ছাত্রী সংস্থা ট্যাগ দিয়ে হয়রানি করা হয়। এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এমন একটি ক্যাম্পাস চাই যেখানে কোনো রাজনীতি ট্যাগ থাকবে না, কেউ রাজনৈতিক পরিচয়ের কারণে নির্যাতনের শিকার হবে না। মতপ্রকাশের অধিকার ফিরিয়ে আনতে হবে, গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করতে হবে।" নাহিদ ইসলাম আরও বলেন, "ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্দোলন, বিদ্রোহ ও প্রতিরোধের স্মৃতি গণ অভ্যুত্থানের ইতিহাসে লেখা থাকবে। আমরা যেখানেই যাই, মনে হয় আমরা ছাত্রদের সহযোদ্ধা, আমরাও ছাত্র—আমরাও শিখছি।"

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, ইয়াসিরুল কবীর সৌরভ, গোলাম রব্বানীসায়েম আহমেদ প্রমুখ।

এই পদযাত্রা ও পথসভা ছাত্রদের রাজনৈতিক সচেতনতা ও সংগঠিত ছাত্র নেতৃত্ব গঠনের প্রয়োজনীয়তাকে নতুন মাত্রা দিয়েছে। শিক্ষার্থীদের মতে, ছাত্র সংসদ নির্বাচনের দাবি এখন সময়ের দাবি।

এমএসএম / এমএসএম

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি