ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ইসরায়েলের সঙ্গে সংঘাতের ১২ দিনে ১২ ইরানি সাংবাদিক নিহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-৭-২০২৫ বিকাল ৭:১২

ইসরায়েল সংঘাতের ১২ দিনে কমপক্ষে ১২ জন ইরানি সাংবাদিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনা। বৃহস্পতিবার ইরানের আধাসামরিক বাহিনী বাসিজ-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ দাবি জানিয়েছে ইরনা।
বাসিজ ইরানের প্রতিরক্ষা বাহিনীর এলিট বিভাগ ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একটি শাখা সংস্থা। বৃহস্পতিবার এক বিবৃতিতে বাসিজের পক্ষ থেকে বলা হয়েছে, “সত্যের কণ্ঠস্বর বন্ধ করে দিতে এবং প্রতিরোধী পক্ষের সংবাদমাধ্যমকে কোনঠাসা করতে ১২ দিনের সংঘাতের সময় পরিকল্পিতভাবে ইরানের সংবাদ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে হামলাকারী বাহিনী। তাদের হামলায় এ পর্যন্ত ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন।
‘ইরান পরমাণু অস্ত্র নির্মাণের দোরগোড়ায়’— অভিযোগ তুলে গত ১৩ জুন দেশটির পরমাণু ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত ২৫ জুন যুদ্ধবিরতিতে যায় ইরান এবং ইসরায়েল।
যুদ্ধবিরতির ঘোষণার পর প্রাথমিকভাবে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল যে সংঘাতে মোট নিহত হয়েছেন ৬৬০ জন। তবে পরে একাধিকবার নিহতের তালিকা পরিবর্তন করা হয়েছে। মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, ইরান-ইসরায়েল সংঘাতে মোট নিহত হয়েছেন ১ হাজার ৫০ জন।
ইসরায়েলি বিমান বাহিনীর অভিযান শুরুর পর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও। সেই হামলায় সরকারি হিসেব অনুযায়ী ইসরায়েলে ২৮ জন নিহত হয়েছেন।

 

এমএসএম / এমএসএম

জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা

কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প

বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু

যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব : ইরান

মধ্যপ্রাচ্য থেকে কাস্পিয়ান : এক যুদ্ধের বহু রেশ

ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হারনান্দেজ

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন

ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

ইমামদের গ্রেপ্তার ও কেন ইসরায়েলের ঘনিষ্ঠ হচ্ছে বুরকিনা ফাসো

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ