ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

জারা কার হাউজের ঢাকা শাখার শুভ উদ্ভোদন


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১১-৭-২০২৫ বিকাল ৬:১

শুক্রবার (১১ জুলাই ২০২৫) বিকাল ৪টায় তেজগাঁও গুলশান লিংক রোডের সাউথইস্ট বিশ্ববিদ্যালয় পূর্ব পাশে জারা কার হাউজের ঢাকা শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব।

তার বক্তব্যে সাইফুল আলম নিরব বলেন, "বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী সরকারের আমলে লুটপাট ও চাঁদাবাজির কারণে প্রকৃত ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি।" তিনি জারা কার হাউজের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

প্রতিষ্ঠানের কর্ণধার ও চেয়ারম্যান রাকিবুল হাসিব (রাকিব) বলেন, "দীর্ঘ ১৫ বছর ধরে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে বগুড়া ও বরিশালে ব্যবসা পরিচালনা করে আসছি। আজ ঢাকা মেইন শাখার শুভ উদ্বোধন করলাম, আমি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।"

সিইও (CEO) মামুনুর রশিদ জানান, তারা দীর্ঘ ১৬ বছর সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছেন। কাস্টমারের চাহিদা অনুযায়ী সব ধরনের রিকন্ডিশন, নতুন এবং নম্বর করা পুরাতন ভালো মানের গাড়ি বিক্রয় করা হয়। তিনি বলেন, বর্তমানে নম্বর প্লেট গাড়ির চাহিদা অনেক বেশি। তাদের শোরুমে গাড়ি পরীক্ষা-নিরীক্ষা করে শতভাগ ফিটনেস ঠিক থাকলে তবেই বিক্রয়ের জন্য নিয়ে আসা হয়। বর্তমানে COROLA, X COROLA, Premio, Allion, Toyota গাড়ির চাহিদা সবচেয়ে বেশি বলে জানান তিনি। তবে গ্রাহকের চাহিদা অনুযায়ী তারা সব ধরনের গাড়ি আমদানি করে থাকেন।

এছাড়াও অনুষ্ঠানে পরিচালক নুর উদ্দিন মোহাম্মদ সাব্বির ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)