দিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা
ভারতের রাজধানী নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, ওই ভবনের বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (১২ জুলাই) সকাল ৭টার একটু পর ভবন ধসের খবর পাওয়া যায়।
বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। কীভাবে ভবনটি ধসে পড়ল তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।বার্তাসংস্থা এএনআইকে স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, “আমরা সকাল ৭টার দিকে ভবন ধসের খবর পাই। একাধিক দল কাজ করছে। যারমধ্যে সাতটি ফায়ার টেন্ডার রয়েছে। পরবর্তীতে আরও তথ্য জানা যাবে।”
এখন পর্যন্ত চারজনকে ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। আরও অন্তত তিনজন এটির ধ্বংসস্তূপে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সংখ্যাটি আরও বেশিও হতে পারে।
এমএসএম / এমএসএম
জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার
৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প
বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু
যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব : ইরান
মধ্যপ্রাচ্য থেকে কাস্পিয়ান : এক যুদ্ধের বহু রেশ
ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হারনান্দেজ
কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০
পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন
ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে
ইমামদের গ্রেপ্তার ও কেন ইসরায়েলের ঘনিষ্ঠ হচ্ছে বুরকিনা ফাসো
কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
Link Copied