ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সোহাগ হত্যায় উত্তাল বাঙলা কলেজ, চাঁদাবাজির বিরুদ্ধে গর্জন


তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি photo তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ৪:৩

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) চত্বরে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর সরকারি বাঙলা কলেজ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

আজ, শনিবার (১২ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বিক্ষোভ মিছিলটি কলেজের প্রধান ফটকে এসে শেষ হয়। এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা 'চাঁদাবাজি বন্ধ করো', 'সোহাগ হত্যার বিচার চাই', 'নিরাপদ শহর চাই' ইত্যাদি স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে।

সমাবেশে সংগঠনের আহ্বায়ক আশরাফুল ইসলাম রাব্বি বলেন, "সোহাগ ভাই শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন বলেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনা প্রমাণ করে দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস কতটা ভয়াবহ রূপ নিয়েছে। আমরা দ্রুত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"

বক্তব্যের শেষদিকে সদস্যসচিব শাওন আহমেদ সৈকত বলেন, "প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সোহাগ ভাইয়ের হত্যার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত না হলে ছাত্রসমাজ ঘরে বসে থাকবে না। চাঁদাবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব।"

এমএসএম / এমএসএম

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য