ইবিতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ব্যাপক কর্মসূচি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ২ জুলাই আহতদের মাঝে চিকিৎসা সহায়তার জন্য চেক হস্তান্তর ও কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠান ছাড়াও মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আগামী বুধবার (১৬ জুলাই) বেলা ১১টায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রাফিতি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টা থেকে পবিত্র কুরআনখানি ও বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
২৯ জুলাই দুপুর ১২টায় ‘জুলাই আগস্ট সংগ্রহশালা’ উদ্বোধন করা হবে। ২ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত ক্লাস চলাকালীন সময়ে অনুষদ ভবনের নিচে জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।
‘ছাত্র-শিক্ষক সংহতি দিবস’ উপলক্ষে ৩ আগস্ট সকাল ১০টায় জুলাই-২০২৪ আন্দোলনে শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠান হবে। দুপুর ১২টায় জুলাই বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হবে। সন্ধ্যা ৬টা থেকে ৬ আগস্ট ভোর ৬টা পর্যন্ত মেইন গেট, প্রশাসন ভবন, ভাইস চ্যান্সেলরের বাসভবন, প্রশাসন ভবনের সামনের চত্বর ও আবাসিক হলসমূহে লাল-সবুজ আলোকসজ্জায় সজ্জিত করা হবে।
৪ আগস্ট সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কেন্দ্রীয় ফুটবল মাঠে আতশবাজি অনুষ্ঠিত হবে। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা এবং শোভাযাত্রা শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
এমএসএম / এমএসএম
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ