ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইবি ভিসির চীন সফর নিয়ে সাংবাদিক সম্মেলন


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ১৫-৭-২০২৫ দুপুর ১২:৪৯

ইউজিসি'র চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ-এর নেতৃত্বে একটি উচ্চশিক্ষা প্রতিনিধি দলের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ গত ৬ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চীন সফর করেন। সোমবার (১৪ জুলাই) ইসলামী বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করে তিনি এ সফরের বিস্তারিত তুলে ধরেন।

ভাইস চ্যান্সেলর জানান, সফরকালে হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উচাং ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং গুইলিন ইউনিভার্সিটি অব টেকনোলজির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে শিক্ষক-শিক্ষার্থী আদান-প্রদান, কারিকুলাম উন্নয়ন ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা এবং যৌথভাবে সেমিনার-সিম্পোজিয়াম-ওয়ার্কশপ আয়োজন করা সম্ভব হবে। তবে প্রাথমিকভাবে এই সমঝোতা স্মারক তৈরি করা হয়েছে, পরে আরও সুনির্দিষ্টভাবে করা হবে। উপাচার্য আরও জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু, কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা, টিচার্স-স্টুডেন্ট্স এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং এই বিশ্ববিদ্যালয় থেকে যেন চীনে স্কলারশিপ-এর ব্যবস্থা করা যায় তার জন্যে কাজ শুরু করা হবে।

ভিসি অফিসের সভা-কক্ষে বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এই মতবিনিময়কালে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন মিঝি, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ সাহেদ হাসান এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ