ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বাঙলা কলেজ ছাত্রশিবিরের নেতৃত্বে আবির ও সাকিব


তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি photo তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ১২:৩৩

সরকারি বাঙলা কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত রোববার (১৪ জুলাই) সংগঠনের এক অভ্যন্তরীণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন আংশিক কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবির মাহমুদ সোহাগ। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের ছাত্র সাইফুর রহমান সাকিব।

আবির মাহমুদ সোহাগ দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। অন্যদিকে সাকিবও কলেজ শাখার বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে নেতৃত্বে যোগ্যতা প্রমাণ করেছেন।

নতুন দায়িত্ব পাওয়া সভাপতি ও সেক্রেটারি এক যৌথ প্রতিক্রিয়ায় বলেন, "আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আদর্শভিত্তিক ছাত্ররাজনীতির চর্চা, একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব তৈরিই আমাদের মূল লক্ষ্য। আমরা সকলের সহযোগিতা নিয়ে এই পথ চলতে চাই।"

সভায় উপস্থিত ছিলেন কলেজ শাখার সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ। তাঁরা নতুন নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও কার্যকর, সুশৃঙ্খল ও সময়োপযোগী করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য