ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

চীনা প্রেসিডেন্টের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ১:৬

 মঙ্গলবার (১৫ই জুলাই) সকালে বেইজিংয়ের মহাগণভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ।

সাক্ষাতে প্রেসিডেন্ট সি বলেন, উভয় পক্ষের উচিত চীন-রাশিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করা, বহুপাক্ষিক প্ল্যাটফর্মে পারস্পরিক সমর্থন শক্তিশালী করা, দুই দেশের উন্নয়ন ও নিরাপত্তা স্বার্থ সুরক্ষা করা, বৈশ্বিক দক্ষিণের দেশগুলোকে একত্রিত করা, এবং আন্তর্জাতিক ব্যবস্থার আরও ন্যায্য ও যুক্তিসঙ্গত বিকাশ নিশ্চিত করতে কাজ করে যাওয়া।

তিনি আরও বলেন, শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) প্রতিষ্ঠায় চীন ও রাশিয়া যৌথভাবে প্রচেষ্টা চালিয়েছে। দু'দেশকে পরস্পরকে সাহায্য করে যেতে হবে, এসসিও-র উন্নয়নের দিকনির্দেশনা দিতে হবে, ক্রমাগতভাবে এই সংস্থার মধ্যে নতুন চালিকাশক্তি যোগ করতে হবে, এবং কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে একে আরও শক্তিশালী করতে হবে।

সাক্ষাতে লাভরভ বলেন, রাশিয়া-চীন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আগের চেয়ে উন্নত হয়েছে। চীনের সাথে সম্পর্ককে রাশিয়া যথেষ্ট গুরুত্ব দেয়। চলতি বছর বিশ্বের ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ বিজয়ের ৮০তম বার্ষিকী। এই বছরে রাশিয়া চীনের সাথে উচ্চস্তরের যোগাযোগ বজায় রাখতে, বিভিন্ন ক্ষেত্রে কল্যাণকর সহযোগিতা জোরদার করতে, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে, এবং বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করতে আগ্রহী।

সূত্র: অনুপমা-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।

এমএসএম / এমএসএম

টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট

ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি

হুথিদের দমনে মার্কিন বাহিনীর অভিযান শেষ মুহূর্তে থামালেন ট্রাম্প

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে দিলেও তার মিডিয়া টিমকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

ইরানের বৈশ্বিক বিমান পরিষেবা সংস্থা ‘বন্ধ হচ্ছে’ : মার্কিন অর্থমন্ত্রী

ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬

আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের