ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৭-৭-২০২৫ দুপুর ২:২২

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইট ভাটা মালিক সমিতির সভাপতি আবু হানিফ খানের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কোদলা দিগর কার্যালয়ে চান্দাইকোনা ইট নির্মাণ কল্যাণ সমবায় সমিতির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সরদার।  

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত সোমবার নিজ এলাকায় একটি আলোচনা সভায় অংশ নেয় উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি মো. আবু হানিফ খান। এ সময় প্রতিপক্ষরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে অমানুষিক নির্যাতন করে। বর্তমানে আবু হানিফ খান চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এঘটনায় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই। সঠিক বিচার না হলে চান্দাইকোনা ইউনিয়ন ইট নির্মাণ কল্যাণ সমবায় সমিতির প্রত্যেক সদস্যদের নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন তিনি। 

এ সময় চান্দাইকোনা ইট নির্মাণ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক সরদার, সিনিয়র সহ সভাপতি শাহ আলী সরদার, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল বারিক সরদার,  নজরুল ইসলাম সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

বরিশালে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

নেত্রকোণায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা

৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও সমবায় পণ্য মেলা অনুষ্ঠিত

আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

হাটহাজারীতে জাতীয় সমবায় দিবস পালিত

আলফাডাঙ্গায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে লাঠি খেলা অনুষ্ঠিত

কালিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

সাটুরিয়ায় নানা আয়োজনে পালিত হল ৫৫ তম জাতীয় সমবায় দিবস

বড়লেখায় পৌর মার্কেটের ছাদ ধসে আহত ৩, ভবন পরিত্যক্ত ঘোষণার দাবি

নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন